প্রোজেক্ট ম্যানেজমেন্টে (PMP) কমিউনিকেশন স্ট্র্যাটেজি হচ্ছে সেই পরিকল্পনা যা নির্ধারণ করে কে, কখন, কীভাবে, কত ঘন ঘন এবং কোন বিন্যাসে প্রোজেক্ট সম্পর্কিত তথ্য পাবে। এটা নিশ্চিত করে যে স্টেকহোল্ডাররা সময়মতো সঠিক তথ্য পায় যাতে সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি কমানো ও টিম সমন্বয় ভালো হয়। কেন প্রয়োজন? ভুল বোঝাবুঝি ও দ্বন্দ কমায়। স্টেকহোল্ডার প্রত্যাশা ম্যানেজ হয়। ঝুঁকি ও ইস্যু দ্রুত ধরতে সুবিধা হয়। সিদ্ধান্তগ্রহণ দ্রুত ও স্বচ্ছ হয়। টিমের মনোবল — সবার কাছে একই তথ্য পৌঁছায়। মূল উপাদানসমূহ (Components) স্টেকহোল্ডার আইডেন্টিফিকেশন — কে আছে? (উদাহরণ: ক্লায়েন্ট, সাব-কন্ট্রাক্টর, টিম লিড, রেগুলেটরি বোর্ড) মেসেজ কনটেন্ট — কোন ধরনের তথ্য শেয়ার হবে? (স্ট্যাটাস, রিস্ক, বাজেট, মাইলস্টোন) চ্যানেল/মিডিয়াম — ইমেইল, মিটিং, রিপোর্ট, ওয়েব-পোর্টাল, টেলিগ্রাম/হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি। ফ্রিকোয়েন্সি — কখন ও কত ঘনঘন: দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ঐচ্ছিক। রেস্পনসিবিলিটি — কে তথ্য দিবে, কে যাচাই করবে। ইস্কলেশন প্রক্রিয়া — সমস্যা বড় হলে কার কাছে উঠবে ও কী টাইমলাইনে। মেট্রিক্স/কেপিআই — সফলতা কীভাবে মাপবেন ...
Comments
Post a Comment